সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মেডিকেল কলেজ ও রেল সংযোগের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পিএম

মেডিকেল কলেজ ও রেল সংযোগের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে মেডিকেল কলেজ ও রেল সংযোগসহ ৫ দফা দাবিতে মানববন্ধন। ছবি : সংবাদ

ঝিনাইদহে মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, রেললাইন স্থাপন, নদী সংস্কার এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মা নদীর ওপর সেতুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় শহরের পায়রা চত্বরে ‘রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের সভাপতি ও সরকারি কেসি কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালালের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ বিশ্বাস

এতে আরও বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ মো. সায়েদুল আলম, এম এ রাশেদ, বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. মিজানুর রহমান, ওজির আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাহিদ আক্তার, ঝিনাইদহ জেলা বাসদের আহ্বায়ক আসাদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, জেলায় কোনো মেডিকেল কলেজ না থাকায় প্রায় ২২ লাখ মানুষ বিশেষায়িত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। জরুরি চিকিৎসার জন্য রোগীদের অন্য জেলায় বা ঢাকায় পাঠাতে গিয়ে অনেক সময় পথেই মৃত্যুর ঘটনা ঘটে। এ ছাড়া পার্শ্ববর্তী মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেল সংযোগ থাকলেও ঝিনাইদহ এখনো এই নেটওয়ার্কের বাইরে রয়েছে।

মানববন্ধনে বক্তারা ঝিনাইদহ সদরে দ্রুত একটি আধুনিক মেডিকেল কলেজ ও জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি জানান। পাশাপাশি সড়ক অবকাঠামোর উন্নয়ন, নবগঙ্গা নদীসহ জেলার সব নদ-নদী পুনঃখনন এবং দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানানো হয়।

বক্তারা অবিলম্বে এসব জনগুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

মেডিকেল কলেজ ও রেল সংযোগের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত