তোমায় আমি হারিয়ে ফেলেছি
হারিয়ে ফেলি দ্বিপ্রহরে রাতে
হারাই আমি অন্ধকারের কোণে
হারিয়ে ফেলি অবাধ জ্যোৎস্নাতে।
সারা বেলাই পথ কেটেছি দু’জন
ছিলাম বিভোর পথের পাথর গুনে
এগিয়ে এলো এবার সে মালভূমি
তখনও অবসন্ন যাঁতায় শুয়ে
এতো দূরে ছড়িয়ে দিলে দেহ
আরও দূরে ছড়িয়ে দিলে মন
এই কি তোমার হৃদয়সন্ন্যাস
এই কি তোমার অপার সৃজন!
তোমার ভাষা চিনতে পারি না
পথের গানও হঠাৎ অচেনা
নীরবতার অমন চোরা স্রোতে
নাবিক মাটির ঘ্রাণও পাই না।
একটি রাতে, একটি মাত্র রাতে
অবিন্যাসেই হোক না বন্ধন!

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
তোমায় আমি হারিয়ে ফেলেছি
হারিয়ে ফেলি দ্বিপ্রহরে রাতে
হারাই আমি অন্ধকারের কোণে
হারিয়ে ফেলি অবাধ জ্যোৎস্নাতে।
সারা বেলাই পথ কেটেছি দু’জন
ছিলাম বিভোর পথের পাথর গুনে
এগিয়ে এলো এবার সে মালভূমি
তখনও অবসন্ন যাঁতায় শুয়ে
এতো দূরে ছড়িয়ে দিলে দেহ
আরও দূরে ছড়িয়ে দিলে মন
এই কি তোমার হৃদয়সন্ন্যাস
এই কি তোমার অপার সৃজন!
তোমার ভাষা চিনতে পারি না
পথের গানও হঠাৎ অচেনা
নীরবতার অমন চোরা স্রোতে
নাবিক মাটির ঘ্রাণও পাই না।
একটি রাতে, একটি মাত্র রাতে
অবিন্যাসেই হোক না বন্ধন!

আপনার মতামত লিখুন