সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় ক্রু উদ্ধার

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৫ এপ্রিল ২০২৬, ১১:৪৮ এএম

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় ক্রু উদ্ধার

ইরানের দক্ষিণাঞ্চলে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। গত দুদিন ধরে নিখোঁজ থাকার পর রোববার (৫ এপ্রিল) তাকে নিরাপদে উদ্ধার করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে উদ্ধার হওয়া বিমানসেনার অবস্থা সম্পর্কে জানিয়েছেন। তিনি বলেন, উদ্ধারকৃত সেনা বর্তমানে "নিরাপদ ও সুস্থ" আছেন।

গত শুক্রবার ইরানের গুলিতে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর থেকেই দুই বিমানসেনা নিখোঁজ ছিলেন। তাদের উদ্ধারে মার্কিন বাহিনী একটি বিশেষ তল্লাশি অভিযান শুরু করে। অভিযানের শুরুর দিকেই একজনকে উদ্ধার করা সম্ভব হলেও দ্বিতীয় ক্রু নিখোঁজ ছিলেন।

নিখোঁজ সেনাকে নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছিল। মার্কিন বাহিনী যখন তাকে উদ্ধারে জোর তল্লাশি চালাচ্ছিল, তখন ইরানও তাকে খুঁজে বের করার বা আটকের চেষ্টা করছিল। অবশেষে মার্কিন বাহিনী তাদের সেনাকে উদ্ধারে সফল হলো।

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই এই ঘটনাটি ঘটল। যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর এই উদ্ধার অভিযান নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ০৫ এপ্রিল ২০২৬

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় ক্রু উদ্ধার

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

ইরানের দক্ষিণাঞ্চলে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। গত দুদিন ধরে নিখোঁজ থাকার পর রোববার (৫ এপ্রিল) তাকে নিরাপদে উদ্ধার করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে উদ্ধার হওয়া বিমানসেনার অবস্থা সম্পর্কে জানিয়েছেন। তিনি বলেন, উদ্ধারকৃত সেনা বর্তমানে "নিরাপদ ও সুস্থ" আছেন।

গত শুক্রবার ইরানের গুলিতে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর থেকেই দুই বিমানসেনা নিখোঁজ ছিলেন। তাদের উদ্ধারে মার্কিন বাহিনী একটি বিশেষ তল্লাশি অভিযান শুরু করে। অভিযানের শুরুর দিকেই একজনকে উদ্ধার করা সম্ভব হলেও দ্বিতীয় ক্রু নিখোঁজ ছিলেন।

নিখোঁজ সেনাকে নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছিল। মার্কিন বাহিনী যখন তাকে উদ্ধারে জোর তল্লাশি চালাচ্ছিল, তখন ইরানও তাকে খুঁজে বের করার বা আটকের চেষ্টা করছিল। অবশেষে মার্কিন বাহিনী তাদের সেনাকে উদ্ধারে সফল হলো।

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই এই ঘটনাটি ঘটল। যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর এই উদ্ধার অভিযান নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত