সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: প্রতিবেদন দাখিলে সময় বাড়ল ২ মাস

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৫ এপ্রিল ২০২৬, ০১:৫১ পিএম

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: প্রতিবেদন দাখিলে সময় বাড়ল ২ মাস

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে এক যুগ আগে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞ ও নির্যাতনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও দুই মাস বাড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে আগামী ৭ জুন পরবর্তী দিন ধার্য করেন।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ওই ঘটনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেছিলেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে করা এই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম শুনানিতে জানান, মামলাটির তদন্ত এখনো চলমান এবং অধিকতর তদন্তের স্বার্থে সময়ের প্রয়োজন ছিল। ট্রাইব্যুনাল বিষয়টি আমলে নিয়ে প্রতিবেদন জমার জন্য অতিরিক্ত দুই মাস সময় দিয়েছেন।

শাপলা চত্বরের ওই অভিযান ও পরবর্তী ঘটনাপ্রবাহকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে এই বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ০৫ এপ্রিল ২০২৬

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: প্রতিবেদন দাখিলে সময় বাড়ল ২ মাস

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে এক যুগ আগে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞ ও নির্যাতনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও দুই মাস বাড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে আগামী ৭ জুন পরবর্তী দিন ধার্য করেন।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ওই ঘটনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেছিলেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে করা এই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম শুনানিতে জানান, মামলাটির তদন্ত এখনো চলমান এবং অধিকতর তদন্তের স্বার্থে সময়ের প্রয়োজন ছিল। ট্রাইব্যুনাল বিষয়টি আমলে নিয়ে প্রতিবেদন জমার জন্য অতিরিক্ত দুই মাস সময় দিয়েছেন।

শাপলা চত্বরের ওই অভিযান ও পরবর্তী ঘটনাপ্রবাহকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে এই বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত