সংবাদ

কোনাবাড়ী ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পিএম

কোনাবাড়ী ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২
ছবি : সংবাদ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাস কালিয়াকৈরের চন্দ্রার দিকে যাচ্ছিল। কোনাবাড়ী ফ্লাইওভারের মাঝামাঝি এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মিনিবাসটি সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠান। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার আহমেদ বলেন, নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

কোনাবাড়ী ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাস কালিয়াকৈরের চন্দ্রার দিকে যাচ্ছিল। কোনাবাড়ী ফ্লাইওভারের মাঝামাঝি এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মিনিবাসটি সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠান। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার আহমেদ বলেন, নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত