প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ রোববার দুপুরে প্রধানমন্ত্রীর সচিবালয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান,
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূত দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট
বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষ
ইতিবাচক অভিমত ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন প্রধানমন্ত্রীর
হাতে হোয়াইট হাউসের একটি রেপ্লিকা এবং দুটি ঐতিহাসিক ছবি তুলে দেন। ছবি দুটির বিশেষ
গুরুত্ব রয়েছে:
এই সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী
ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকটি বর্তমান ভূ-রাজনৈতিক
প্রেক্ষাপটে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতা হিসেবে
দেখা হচ্ছে।

রোববার, ০৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন