দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে সন্ধ্যা ছয়টায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিমন্ত্রী বলেন, ‘দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ আবেদন করেছিলেন, যাতে অন্তত সন্ধ্যা সাতটা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দেওয়া হয়। মন্ত্রিসভায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিদ্ধান্ত হয়েছিল। পরে মাননীয় প্রধানমন্ত্রী আবেদনটি বিবেচনায় নিয়ে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছেন। এখন সন্ধ্যা সাতটা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে।’
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকার গত বৃহস্পতিবার দোকানপাট বন্ধের সময় সন্ধ্যা ছয়টা নির্ধারণ করে। আজ রোববার থেকেই তা কার্যকর হওয়ার কথা ছিল।
কিন্তু শনিবার (৪ এপ্রিল) বিদ্যুৎ ভবনে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠকে ব্যবসায়ীরা সময় পুনর্বিবেচনার অনুরোধ জানান। তারা প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকান খুলতে রাজি থাকলেও রাত আটটা পর্যন্ত ব্যবসার সুযোগ চান।
প্রতিমন্ত্রী জানান, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও ব্যবসায়ীদের জীবনজীবিকার কথা বিবেচনা করেই সময় পুনর্নির্ধারণ করা হয়েছে।
এদিকে, সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি ও ব্যাংকের লেনদেনের সময়ে আনা পরিবর্তন বহাল থাকছে। অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

রোববার, ০৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন