সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ময়মনসিংহে হামের বিশেষ টিকাদান শুরু, লক্ষ্যমাত্রা ১ লাখ ৬৪ হাজার শিশু

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
প্রকাশ: ৫ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পিএম

ময়মনসিংহে হামের বিশেষ টিকাদান শুরু, লক্ষ্যমাত্রা ১ লাখ ৬৪ হাজার শিশু
ময়মনসিংহে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। ছবি : সংবাদ

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সারাদেশের মতো ময়মনসিংহেও ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে নগরীর চুরখাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় এই কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, প্রাদুর্ভাবের বিবেচনায় ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত ময়মনসিংহের সদর, ত্রিশাল ও ফুলপুর উপজেলায় প্রাথমিকভাবে এই টিকাদান শুরু হয়েছে। তিন উপজেলায় ১ লাখ ৬৪ হাজার ৫০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

টিকাদান কেন্দ্রে আসা অভিভাবকেরা শিশুদের টিকা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, গণমাধ্যমে দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে শিশুদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর খবর দেখে তারা উদ্বিগ্ন ছিলেন। এলাকায় মাইকিং শুনে তারা সন্তানদের টিকা দিতে নিয়ে এসেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. সৈয়দ আবু আহমেদ শাফি জানান, সদর, ত্রিশাল ও ফুলপুর উপজেলায় বিশেষ গুরুত্ব দিয়ে এই ক্যাম্পেইন চালানো হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেন, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হাম প্রতিরোধের জন্য দ্রুত এই কর্মসূচি হাতে নিয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুর ফেরদৌস হ্যাপি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহজাহান কবির প্রমুখ।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ১৯ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ৬৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত জেলায় হামে আক্রান্ত হয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ০৫ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে হামের বিশেষ টিকাদান শুরু, লক্ষ্যমাত্রা ১ লাখ ৬৪ হাজার শিশু

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত