সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের ওপর হামলা, জামায়াত নেতাসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ৫ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পিএম

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের ওপর হামলা, জামায়াত নেতাসহ গ্রেপ্তার ২
পলাশবাড়ী থানায় ঢুকে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার মাহমুদুল হাসান (৩৫) এবং গোলজার রহমান (৩৪)।

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ আট পুলিশ সদস্যের ওপর হামলা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাতে উপজেলার দিঘলকান্দি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি ও উপজেলা জামায়াতের যুব বিভাগের বায়তুলমাল সম্পাদক মাহমুদুল হাসান ওরফে পলাশ (৩৫) এবং গোলজার রহমান (৩৪)। মাহমুদুল উপজেলা সদরের উদয়সাগর গ্রামের নুর মোহাম্মদের ছেলে। গোলজার বৈরীহরিনমারী গ্রামের মধু মিয়ার ছেলে।

পলাশবাড়ী থানার ওসি সারোয়ারে আলম খান জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এই মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমিন বাদী হয়ে একটি মামলা করেন। গ্রেপ্তার ব্যক্তিদের ওই মামলায় আজ রোববার আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ০৫ এপ্রিল ২০২৬

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের ওপর হামলা, জামায়াত নেতাসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ আট পুলিশ সদস্যের ওপর হামলা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাতে উপজেলার দিঘলকান্দি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি ও উপজেলা জামায়াতের যুব বিভাগের বায়তুলমাল সম্পাদক মাহমুদুল হাসান ওরফে পলাশ (৩৫) এবং গোলজার রহমান (৩৪)। মাহমুদুল উপজেলা সদরের উদয়সাগর গ্রামের নুর মোহাম্মদের ছেলে। গোলজার বৈরীহরিনমারী গ্রামের মধু মিয়ার ছেলে।

পলাশবাড়ী থানার ওসি সারোয়ারে আলম খান জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এই মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমিন বাদী হয়ে একটি মামলা করেন। গ্রেপ্তার ব্যক্তিদের ওই মামলায় আজ রোববার আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত