সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

দুই কারণে সংসদে মাইক-বিভ্রাট, জানালেন স্পিকার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ এপ্রিল ২০২৬, ১০:০১ পিএম

দুই কারণে সংসদে মাইক-বিভ্রাট, জানালেন স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

জাতীয় সংসদে বারবার মাইক-বিভ্রাটের পেছনে দুটি কারণ জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংসদের আসবাবপত্র ও সাউন্ড সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়া এবং বর্তমান মাইক ব্যবস্থা স্থাপনকারী প্রতিষ্ঠানের অনীহা- এই দুই কারণে বারবার সংসদের কার্যক্রম ব্যাহত হচ্ছে।’

রোববার (৫ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশনে মাইক-বিভ্রাটের পর ২০ মিনিট অধিবেশন বন্ধ ঘোষণা করেন স্পিকার। পরে নামাজের বিরতির পর অধিবেশন শুরুতেই তিনি সদস্যদের এ কারণগুলো বিস্তারিত জানান।

স্পিকার বলেন, ‘আমি জেনেছি, দুটি কারণে এই বিভ্রাট। একটি কারণ জুলাই গণ-অভ্যুত্থানের সময় বিক্ষুব্ধ জনতা সংসদের আসবাবপত্র তছনছ করেছে। আরেকটি কারণ হলো সংসদে মাইক সিস্টেম যারা স্থাপন করেছে, সেগুলোর আদৌ কোনো ওয়ারেন্টি ছিল কি না, এর প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যাচ্ছে না।’

স্পিকার আরও জানান, বোঝা যাচ্ছে হেলাফেলার সঙ্গে এই বিশাল কাজটি সম্পন্ন করা হয়েছে। সংসদ কর্তৃপক্ষ সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করলেও মেরামতে তাদের কোনো আগ্রহ নেই।তারা ক্রমাগত এড়িয়ে যাচ্ছে। স্থানীয় যে কোম্পানিটি এ কাজের সঙ্গে জড়িত ছিল, তারা কখনো পলাতক, কখনো দায়সারাভাবে এড়িয়ে যাচ্ছে।

স্পিকার সংসদের সচিবকে এ ব্যাপারে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘রাষ্ট্রের সর্বোচ্চ এই হাউস, এই জাতীয় সংসদে এভাবে বারবার বিদ্যুৎ-বিভ্রাট ঘটা- এটা আমাদের জাতির জন্য, রাষ্ট্রের জন্য কলঙ্কজনক।’

স্পিকার আরও জানান, সংসদ কর্তৃপক্ষ জানিয়েছে, আবারও যদি বিভ্রাট হয়, ১৫-২০ মিনিটের মধ্যে লুজ কানেকশন প্রতিস্থাপন করে কাজ শুরু করা যাবে। তবে বিভ্রাট দেখা দিলে আবারও বিরতি দিতে হতে পারে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

দুই কারণে সংসদে মাইক-বিভ্রাট, জানালেন স্পিকার

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত