যুদ্ধের ক্ষতিপূরণ পেলেই কেবল হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে ইরান। স্থানীয় সময় গতকাল রোববার (৫ এপ্রিল) দেশটির প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগ বিষয়ক উপ-প্রধান সাইয়্যেদ মেহদি তাবাতাবায়ীর বরাতে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল-জাজিরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাবাতাবায়ী বলেছেন, ট্রাম্প আজ প্রণালি বন্ধের জেরে ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার যে হুমকি দিয়েছেন, তা আসলে চরম হতাশা আর ক্ষোভ থেকে আসা অশ্লীলতা ও আজেবাজে কথা ছাড়া আর কিছু নয়।
জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন ট্রাম্পের হুমকির নিন্দা জানিয়ে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট দেশটির বেসামরিক জনগণের বেঁচে থাকার জন্য অপরিহার্য অবকাঠামো ধ্বংস করার হুমকি দিচ্ছেন।
এক্সে দেওয়া বার্তায় ইরানি মিশন বলেছে, জাতিসংঘের বিবেক যদি জাগ্রত থাকত, তাহলে যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার এমন প্রকাশ্য ও নির্লজ্জ হুমকির মুখে তারা নীরব থাকত না। ট্রাম্প এই অঞ্চলকে একটি অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে না দিলে ইরানের সবকিছু গুঁড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে না দিলে দেশটি নরকের মধ্যে বসবাস করবে।
ট্রাম্পের এ মন্তব্যের নিন্দা করে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা একে ‘বিপজ্জনক খেলা’ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, ট্রাম্পের এ মন্তব্য বেসামরিক মানুষের ক্ষতি করবে এবং ‘যুদ্ধাপরাধে উসকানি’ হিসেবে বিবেচিত।

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন