প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম সভা শুরু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায়
নতুন অর্থবছরের বেশ কিছু উন্নয়ন প্রকল্প ও অর্থনৈতিক পরিকল্পনা অনুমোদনের কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই একনেকের প্রথম বৈঠক, যেখানে
দেশের সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রা ও অবকাঠামো উন্নয়নের রোডম্যাপ নিয়ে আলোচনা হচ্ছে।
সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবগণ এই সভায় উপস্থিত রয়েছেন।

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন