মিরপুর মডেল থানায় দায়ের করা দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ শুনানি শেষে এই আদেশ দেন।
ছয় দিনের রিমান্ড শেষে এদিন শেখ মামুন খালেদকে আদালতে হাজির
করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিন অধিকতর
জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ
শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে এবং আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড
বাতিলের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের সিদ্ধান্ত দেন।
এর আগে গত ২৫ মার্চ মধ্যরাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর
বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২৬ মার্চ প্রথম দফায় পাঁচ দিন এবং ৩০ মার্চ দ্বিতীয়
দফায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল তাকে। আজকের আদেশের মাধ্যমে তিনি তৃতীয় দফায় রিমান্ডে
গেলেন।
২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে
মিরপুর-১০ নম্বর এলাকায় হামলার ঘটনা ঘটে। মামলার এজাহার অনুযায়ী, সে সময় আসামিদের ছোড়া
গুলিতে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন এবং ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই
ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহতের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি
হত্যা মামলা দায়ের করেন।

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন