সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ইনকোর্স পরীক্ষায় জালিয়াতি, সরকারি জনতা কলেজের ৫ ছাত্র বহিষ্কৃত

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পিএম

ইনকোর্স পরীক্ষায় জালিয়াতি, সরকারি জনতা কলেজের ৫ ছাত্র বহিষ্কৃত
ছবি : সংবাদ

পটুয়াখালীর দুমকিতে অন্যের লেখা উত্তরপত্র জমা দেওয়ার অভিযোগে সরকারি জনতা কলেজের পাঁচ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আজিজুল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন-২০২১-২২ শিক্ষাবর্ষের বিএসসি (পাস) তৃতীয় বর্ষের মো. আতিকুল ইসলাম ও ফয়সাল এবং একই শিক্ষাবর্ষের বিএসএস তৃতীয় বর্ষের তরিকুল ইসলাম, রাকিব হোসেন ও ইমরান হোসেন।

কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি বিএসসি প্রাণিবিদ্যা এবং ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইনকোর্স পরীক্ষায় ওই পাঁচ শিক্ষার্থী অংশ নেননি। তবে তারা অন্যকে দিয়ে উত্তরপত্র লিখিয়ে কলেজে জমা দেন।

বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে গত ২ এপ্রিল তাদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়। তাদের দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিধি অনুযায়ী তাদের এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে জানতে বহিষ্কৃত শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

কলেজের পরীক্ষা কমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামান বলেন, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ না নিয়ে বাইরে থেকে উত্তর লিখে জমা দিয়েছিলেন। জালিয়াতির আশ্রয় নেওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আজিজুল্লাহ বলেন, ‘পরীক্ষায় অংশ না নিয়ে অন্যকে দিয়ে উত্তরপত্র লিখিয়ে জমা দেওয়ার বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। তাই শৃঙ্খলা রক্ষায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

ইনকোর্স পরীক্ষায় জালিয়াতি, সরকারি জনতা কলেজের ৫ ছাত্র বহিষ্কৃত

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

পটুয়াখালীর দুমকিতে অন্যের লেখা উত্তরপত্র জমা দেওয়ার অভিযোগে সরকারি জনতা কলেজের পাঁচ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আজিজুল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন-২০২১-২২ শিক্ষাবর্ষের বিএসসি (পাস) তৃতীয় বর্ষের মো. আতিকুল ইসলাম ও ফয়সাল এবং একই শিক্ষাবর্ষের বিএসএস তৃতীয় বর্ষের তরিকুল ইসলাম, রাকিব হোসেন ও ইমরান হোসেন।

কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি বিএসসি প্রাণিবিদ্যা এবং ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইনকোর্স পরীক্ষায় ওই পাঁচ শিক্ষার্থী অংশ নেননি। তবে তারা অন্যকে দিয়ে উত্তরপত্র লিখিয়ে কলেজে জমা দেন।

বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে গত ২ এপ্রিল তাদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়। তাদের দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিধি অনুযায়ী তাদের এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে জানতে বহিষ্কৃত শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

কলেজের পরীক্ষা কমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামান বলেন, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ না নিয়ে বাইরে থেকে উত্তর লিখে জমা দিয়েছিলেন। জালিয়াতির আশ্রয় নেওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আজিজুল্লাহ বলেন, ‘পরীক্ষায় অংশ না নিয়ে অন্যকে দিয়ে উত্তরপত্র লিখিয়ে জমা দেওয়ার বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। তাই শৃঙ্খলা রক্ষায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত