সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

টঙ্গীর বস্তিতে ভয়াবহ আগুন, মাথা গোঁজার ঠাঁই হারাল ৫০ পরিবার

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ০৯:০২ পিএম

টঙ্গীর বস্তিতে ভয়াবহ আগুন, মাথা গোঁজার ঠাঁই হারাল ৫০ পরিবার
টঙ্গীর নিশাত বস্তিতে ভয়াবহ আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ছবি : সংবাদ

গাজীপুরের টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকার নিশাত বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় লাগা এই আগুনে প্রায় অর্ধশত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে সাতটার দিকে নিশাত বস্তির ‘মিস্টার’ নামের এক বাসিন্দার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন শিল্পী বেগম, সখিনা বেগম ও ফালানের ঘরসহ আশপাশের ৪০ থেকে ৫০টি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। রাত আটটার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে বস্তিবাসীর আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, ‘খবর পেয়ে আমাদের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। প্রাথমিক হিসাবে আগুনে প্রায় ৪০ থেকে ৫০টি ঘর পুড়ে গেছে। তবে কোনো প্রাণহানি হয়নি।’

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

টঙ্গীর বস্তিতে ভয়াবহ আগুন, মাথা গোঁজার ঠাঁই হারাল ৫০ পরিবার

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

গাজীপুরের টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকার নিশাত বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় লাগা এই আগুনে প্রায় অর্ধশত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে সাতটার দিকে নিশাত বস্তির ‘মিস্টার’ নামের এক বাসিন্দার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন শিল্পী বেগম, সখিনা বেগম ও ফালানের ঘরসহ আশপাশের ৪০ থেকে ৫০টি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। রাত আটটার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে বস্তিবাসীর আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, ‘খবর পেয়ে আমাদের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। প্রাথমিক হিসাবে আগুনে প্রায় ৪০ থেকে ৫০টি ঘর পুড়ে গেছে। তবে কোনো প্রাণহানি হয়নি।’

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত