সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মাদারীপুরে ত্রুটিপূর্ণ লিফটে আধঘণ্টা আটকে থাকার পর ৭ নারী ও শিশু উদ্ধার

নিজস্ব বার্তা পরিবেশক, মাদারীপুর
নিজস্ব বার্তা পরিবেশক, মাদারীপুর
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পিএম

মাদারীপুরে ত্রুটিপূর্ণ লিফটে আধঘণ্টা আটকে থাকার পর ৭ নারী ও শিশু উদ্ধার
মাদারীপুরে সরকারি সমন্বিত ভবনের লিফট থেকে আটকে পড়া নারীদের উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : সংবাদ

মাদারীপুরে ১০ তলাবিশিষ্ট সরকারি সমন্বিত অফিসের লিফটে আটকা পড়ে সাতজন নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু চরম আতঙ্কের মধ্যে সময় পার করেছেন। সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি দল প্রায় আধা ঘণ্টা পর তাদের উদ্ধার করে।

ভুক্তভোগী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাদারীপুর নতুন শহরের ওই ভবনে মহিলাবিষয়ক সংস্থার অধীনে সেলাই প্রশিক্ষণ নিতে আসা প্রশিক্ষণার্থীরা নিচতলা থেকে লিফটে করে অষ্টম তলায় উঠছিলেন। হঠাৎ লিফটটি অষ্টম তলায় গিয়ে বিকল হয়ে পড়ে। এতে ভেতরে থাকা সাত নারী ও এক শিশু আটকা পড়েন। প্রায় ৩০ মিনিট বন্ধ লিফটের ভেতর আটকে থেকে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা ফোনে ফায়ার সার্ভিস ও প্রশিক্ষণ কর্তৃপক্ষকে বিষয়টি জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কারিগরি পদ্ধতিতে লিফটের দরজা খুলে সবাইকে নিরাপদে বের করে আনেন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুর ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সবাইকে নিরাপদে উদ্ধার করেছে। ভবনটিতে বর্তমানে কোনো লিফট অপারেটর নেই, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দীর্ঘ সময় ধরে অপারেটর না থাকায় এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।’

স্থানীয় কর্মকর্তাদের অভিযোগ, ভবনটিতে জেনারেটর থাকলেও লোডশেডিংয়ের সময় সেটি চালানো হয় না। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি মাঝপথে আটকে গিয়েছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

মাদারীপুরে ত্রুটিপূর্ণ লিফটে আধঘণ্টা আটকে থাকার পর ৭ নারী ও শিশু উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

মাদারীপুরে ১০ তলাবিশিষ্ট সরকারি সমন্বিত অফিসের লিফটে আটকা পড়ে সাতজন নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু চরম আতঙ্কের মধ্যে সময় পার করেছেন। সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি দল প্রায় আধা ঘণ্টা পর তাদের উদ্ধার করে।

ভুক্তভোগী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাদারীপুর নতুন শহরের ওই ভবনে মহিলাবিষয়ক সংস্থার অধীনে সেলাই প্রশিক্ষণ নিতে আসা প্রশিক্ষণার্থীরা নিচতলা থেকে লিফটে করে অষ্টম তলায় উঠছিলেন। হঠাৎ লিফটটি অষ্টম তলায় গিয়ে বিকল হয়ে পড়ে। এতে ভেতরে থাকা সাত নারী ও এক শিশু আটকা পড়েন। প্রায় ৩০ মিনিট বন্ধ লিফটের ভেতর আটকে থেকে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা ফোনে ফায়ার সার্ভিস ও প্রশিক্ষণ কর্তৃপক্ষকে বিষয়টি জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কারিগরি পদ্ধতিতে লিফটের দরজা খুলে সবাইকে নিরাপদে বের করে আনেন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুর ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সবাইকে নিরাপদে উদ্ধার করেছে। ভবনটিতে বর্তমানে কোনো লিফট অপারেটর নেই, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দীর্ঘ সময় ধরে অপারেটর না থাকায় এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।’

স্থানীয় কর্মকর্তাদের অভিযোগ, ভবনটিতে জেনারেটর থাকলেও লোডশেডিংয়ের সময় সেটি চালানো হয় না। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি মাঝপথে আটকে গিয়েছিল।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত