মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী ক্রমবর্ধমান কঠোর বক্তব্যকে তাঁর 'যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারানোর লক্ষণ' হিসেবে অভিহিত করেছে তেহরান। ইরানের একটি জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র দাবি করেছে, ট্রাম্পকে কৌশলগতভাবে পরাজিত করেছে ইরান।
গতকাল সোমবার ইরান নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত আক্রমণাত্মক
বক্তব্য দেওয়ার পর তার জবাবে এসব কথা বলে ইরানি সূত্রটি।
ইরানি নিরাপত্তা সূত্রটির ভাষ্যমতে, ইরানের দক্ষিণ ইসফাহানে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সমন্বয় করে ট্রাম্প যে সামরিক
পদক্ষেপ গ্রহণ করেছিলেন, তা কৌশলগতভাবে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সূত্রটি মনে করে, ট্রাম্প
এখন দিশেহারা হয়ে ইরানি জনগণের বিরুদ্ধে 'অপমানজনক ও উসকানিমূলক ভাষা' ব্যবহার করছেন,
যা তাঁর নিয়ন্ত্রণ হারানোরই বহিঃপ্রকাশ।
সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান যুদ্ধের অবসান চায়
কি না এমন প্রশ্নে সূত্রটি জানায়, তেহরান অবশ্যই যুদ্ধের অবসান চায়। তবে সেটি ডোনাল্ড
ট্রাম্পের বেধে দেওয়া কোনো সময়সীমা বা শর্ত অনুযায়ী হবে না।

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন