সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সংসদে মুলতবি অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পিএম

সংসদে মুলতবি অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের মুলতবি অধিবেশনে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই অধিবেশন শুরু হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল গত ১২ মার্চ। বর্তমান সরকারের অধীনে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন হিসেবে বিবেচিত হচ্ছে। আজকের মুলতবি অধিবেশনে সংসদীয় কার্যপ্রণালী ও গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে আলোচনার কথা রয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের এই চলমান অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। বিশেষ করে বিপুল সংখ্যক অধ্যাদেশকে আইনে রূপান্তরের যে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, তা নিরসনে এই অধিবেশন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, আজ থেকে সংসদে ‘ডাবল শিফট’ বা দুই সেশনের কার্যক্রম শুরু হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রথম সেশন শুরু হওয়ার পর বিকেলে দ্বিতীয় সেশনের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

সংসদে মুলতবি অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

জাতীয় সংসদের মুলতবি অধিবেশনে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই অধিবেশন শুরু হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল গত ১২ মার্চ। বর্তমান সরকারের অধীনে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন হিসেবে বিবেচিত হচ্ছে। আজকের মুলতবি অধিবেশনে সংসদীয় কার্যপ্রণালী ও গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে আলোচনার কথা রয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের এই চলমান অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। বিশেষ করে বিপুল সংখ্যক অধ্যাদেশকে আইনে রূপান্তরের যে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, তা নিরসনে এই অধিবেশন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, আজ থেকে সংসদে ‘ডাবল শিফট’ বা দুই সেশনের কার্যক্রম শুরু হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রথম সেশন শুরু হওয়ার পর বিকেলে দ্বিতীয় সেশনের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত