দেশে হামের প্রকোপ কিছুটা কমে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহায়তায় গত ৫ এপ্রিল থেকে দেশের অধিক ঝুঁকিপূর্ণ ১৮টি জেলার ৩০টি উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, যেখানে প্রথম দিনেই ৯৬ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে রাজধানীর মিন্টো রোডের আবু সাঈদ
কনভেনশন সেন্টারে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা
বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ৫ এপ্রিল প্রথম দিনেই ৭৬ হাজার শিশুকে
হামের টিকা দেওয়া হয়েছে। কর্মসূচির পরবর্তী ধাপ হিসেবে:
তিনি স্পষ্ট করেন যে, হামের টিকা কেবল ইউনিসেফের মাধ্যমেই
সংগ্রহ করা হচ্ছে, অন্য কোনো বেসরকারি ফার্ম থেকে নয়।
সাবেক আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে মন্ত্রী
বলেন, "বিগত সরকারগুলো টিকা সংগ্রহে যে সংকট সৃষ্টি করে গেছে এবং ২০২০ সালের পরবর্তী
সময়ে টিকা দিতে ব্যর্থ হয়েছে, তার কারণেই হাম মহামারি আকারে দেখা দিয়েছিল। তবে বর্তমান
প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।"
স্বাস্থ্যখাতের কেনাকাটায় দুর্নীতির প্রসঙ্গ টেনে সরদার সাখাওয়াত
হোসেন বলেন, "স্বাস্থ্যের কেনাকাটায় অনেক মারপ্যাঁচ রাখা হয় কেবল দুর্নীতি করার
জন্য। আমি এই খাতের দুর্নীতি ১০০ ভাগ নির্মূল করতে চাই। নৈতিকতার উন্নতি না হলে এই
খাতের টেকসই উন্নয়ন সম্ভব নয়।"
ওষুধের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, অনেক
কোম্পানির ওষুধে উপাদানের ঘাটতি থাকা সত্ত্বেও তারা বাজারে রয়েছে, অন্যদিকে ভালো কোম্পানিগুলোকে
নানা অজুহাতে আটকে রাখা হয়। এই বৈষম্য দূর করতে এবং খাতের উন্নয়নে স্বাস্থ্যকর্মী,
প্রশাসন ও ওষুধ কোম্পানিগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন