সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মধুপুরে প্রাণিসম্পদ প্রকল্পের ছাগল পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পিএম

মধুপুরে প্রাণিসম্পদ প্রকল্পের ছাগল পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা

টাঙ্গাইলের মধুপুরে সমতল এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মধুপুরের গাছাবাড়ি মিশনারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ১০০ জন সুবিধাভোগীর প্রত্যেকের হাতে দুটি করে ছাগল তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মধুপুরের সমতলে বসবাসরত গারো, কোচ ও বর্মণ সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারের এই বিশেষ প্রকল্প কাজ করে যাচ্ছে।

এর আগে এই প্রকল্পের আওতায় হাঁস, মুরগি, ভেড়া ও গরু বিতরণ করা হয়েছে। এবার ছাগল পালনের মাধ্যমে এই অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা অর্থনৈতিক সচ্ছলতার দিকে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, অ্যাডভোকেট জনযেত্রা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, বিআরডিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি অজয় এ মৃ, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একাংশের সভাপতি রঞ্জিত নকরেক এবং জাতীয়তাবাদী ক্ষুদ্র নৃগোষ্ঠী দলের জেলা শাখার সাধারণ সম্পাদক পবিত্র সিমসাং প্রমুখ।

আয়োজকেরা জানান, প্রকল্পের আওতায় মোট তিন শতাধিক সুবিধাভোগীর তালিকা করা হয়েছে। প্রথম পর্যায়ে আজ ১০০ জনের মধ্যে এই সহায়তা দেওয়া হলো। বাকিদের পর্যায়ক্রমে এই কর্মসূচির আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

মধুপুরে প্রাণিসম্পদ প্রকল্পের ছাগল পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত