সংবাদ

শাহজালালে ৬০ লাখ টাকার সিগারেট জব্দ

প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬, ১০:৩০ পিএম

শাহজালালে ৬০ লাখ টাকার সিগারেট জব্দ

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৬০ লাখ টাকার সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তর মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, দুইদিনে বিমানবন্দরে অভিযান চালিয়ে লাখ ৯৯ হাজার ৪০০ শলাকা অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে।  সেগুলোর মূল্য ৫৯ লাখ ৮৮ হাজার টাকা।

দুবাই থেকে ঢাকায় আসা ফ্লাইদুবাই, বিমান বাংলাদেশ ইউএস-বাংলা এয়ারলাইন্সের তিনটি ফ্লাইটের সাত যাত্রীর ব্যাগপত্র তল্লাশি করে লুকানো হাজার ২৫৩ কার্টন সিগারেট জব্দ করা হয়। তার আগে গত রোববার ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে আসা লাগেজে পাওয়া যায় ২৪৪ কার্টন সিগারেট।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর বলছে, দুইদিনে জব্দ করা হাজার ৪৯৭ কার্টন সিগারেট ঢাকা কাস্টম হাউসে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য জমা দেয়া হয়েছে। এর আগে শনিবার দুবাই থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩২ লাখ টাকার সিগারেট জব্দ করেন শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

শাহজালালে ৬০ লাখ টাকার সিগারেট জব্দ

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৬০ লাখ টাকার সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তর মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, দুইদিনে বিমানবন্দরে অভিযান চালিয়ে লাখ ৯৯ হাজার ৪০০ শলাকা অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে।  সেগুলোর মূল্য ৫৯ লাখ ৮৮ হাজার টাকা।

দুবাই থেকে ঢাকায় আসা ফ্লাইদুবাই, বিমান বাংলাদেশ ইউএস-বাংলা এয়ারলাইন্সের তিনটি ফ্লাইটের সাত যাত্রীর ব্যাগপত্র তল্লাশি করে লুকানো হাজার ২৫৩ কার্টন সিগারেট জব্দ করা হয়। তার আগে গত রোববার ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে আসা লাগেজে পাওয়া যায় ২৪৪ কার্টন সিগারেট।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর বলছে, দুইদিনে জব্দ করা হাজার ৪৯৭ কার্টন সিগারেট ঢাকা কাস্টম হাউসে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য জমা দেয়া হয়েছে। এর আগে শনিবার দুবাই থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩২ লাখ টাকার সিগারেট জব্দ করেন শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত