সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

গজারিয়ায় গাজর চাষে সম্ভাবনা

প্রতিনিধি, গজারিয়া (মুন্সিগঞ্জ)
প্রতিনিধি, গজারিয়া (মুন্সিগঞ্জ)
প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬, ০৯:০১ পিএম

গজারিয়ায় গাজর চাষে সম্ভাবনা
গজারিয়ায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে গাজর চাষ করা হয়েছে। ছবি : সংবাদ

মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রথমবারের মতো কৃষি বিভাগের উদ্যোগে প্রদর্শনী প্লটে গাজর চাষ করা হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে নতুন এই সবজি চাষে আশাবাদী স্থানীয় কৃষক ও কৃষি কর্মকর্তারা।

উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি মৌজায় কৃষক মো. নুরুজ্জামান তার ২০ শতাংশ জমিতে গাজর চাষের এই প্রদর্শনী প্লটটি স্থাপন করেছেন।

উপজেলা কৃষি দপ্তরের তত্ত্বাবধানে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের লাভজনক ফসল চাষে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, আধুনিক পদ্ধতিতে চাষ করা গাজরের গাছগুলো বেশ সতেজ। এই নতুন ফসলের চাষাবাদ দেখতে আশপাশের অনেক কৃষক সেখানে আসছেন এবং চাষপদ্ধতি সম্পর্কে কৃষি কর্মকর্তাদের কাছে জানতে আগ্রহ প্রকাশ করছেন।

প্রদর্শনী প্লটের কৃষক মো. নুরুজ্জামান বলেন, ‘কৃষি অফিসের সহযোগিতায় এই প্রথম গাজর চাষ করেছি। গাছের বৃদ্ধি খুব ভালো হয়েছে। আশা করছি ফলনও আশানুরূপ হবে। ভালো লাভ পেলে আগামীতে আরও বেশি জমিতে গাজর চাষ করব।’

স্থানীয় অন্য কৃষকেরা জানান, গাজরের খেত দেখে তারাও এই চাষে আগ্রহী হচ্ছেন। সফল ফলন হলে আগামী মৌসুমে তারাও গাজর চাষ শুরু করবেন।

গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফয়সাল আরাফাত বিন সিদ্দিক বলেন, ‘এলাকার কৃষকদের উচ্চমূল্যের ও নতুন নতুন ফসল চাষে উৎসাহিত করতে আমরা বিভিন্ন প্রদর্শনী প্লট করছি। গাজর একটি পুষ্টিকর ও অত্যন্ত লাভজনক সবজি। সঠিকভাবে চাষ করলে কম সময়েই ভালো মুনাফা পাওয়া সম্ভব। গাজর চাষ সফল হলে ভবিষ্যতে আরও কৃষকদের এই লাভজনক চাষে উদ্বুদ্ধ করা হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

গজারিয়ায় গাজর চাষে সম্ভাবনা

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত