সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

এলাকার উন্নয়নে গতিশীল হতে সংসদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬, ১০:১১ পিএম

এলাকার উন্নয়নে গতিশীল হতে সংসদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।

দলীয় সূত্রে জানা গেছে, সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জ্বালানি সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান সাম্প্রতিক জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। চলমান সংসদ অধিবেশনে উত্থাপিত গুরুত্বপূর্ণ বিল প্রস্তাবনাগুলো নিয়েও সভায় পর্যালোচনা করা হয়।

সূত্র আরও জানায়, সভায় প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমান সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও গতিশীল হওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। এ ছাড়া সংসদীয় কার্যক্রমে সরকারদলীয় সংসদ সদস্যদের অংশগ্রহণ এবং সংসদ অধিবেশনে গঠনমূলক আলোচনার জন্য তিনি আহ্বান জানান।

জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সরকারের মন্ত্রিসভার সদস্য এবং সরকারি দলের প্রায় সব সংসদ সদস্য উপস্থিত ছিলেন। সভায় সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনা এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও বিস্তারিত আলোচনা হয় বলে সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

এলাকার উন্নয়নে গতিশীল হতে সংসদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।

দলীয় সূত্রে জানা গেছে, সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জ্বালানি সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান সাম্প্রতিক জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। চলমান সংসদ অধিবেশনে উত্থাপিত গুরুত্বপূর্ণ বিল প্রস্তাবনাগুলো নিয়েও সভায় পর্যালোচনা করা হয়।

সূত্র আরও জানায়, সভায় প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমান সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও গতিশীল হওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। এ ছাড়া সংসদীয় কার্যক্রমে সরকারদলীয় সংসদ সদস্যদের অংশগ্রহণ এবং সংসদ অধিবেশনে গঠনমূলক আলোচনার জন্য তিনি আহ্বান জানান।

জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সরকারের মন্ত্রিসভার সদস্য এবং সরকারি দলের প্রায় সব সংসদ সদস্য উপস্থিত ছিলেন। সভায় সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনা এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও বিস্তারিত আলোচনা হয় বলে সূত্র জানিয়েছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত