সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

হাছান মাহমুদ-নওফেলসহ ১৮ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পিএম

হাছান মাহমুদ-নওফেলসহ ১৮ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালীন চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। সাবেক সংসদ সদস্য ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিলো প্রসিকিউশন। একইসঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

মঙ্গলবার ( এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলায় গ্রেপ্তার রয়েছেন চারজন। তারা হলেন: চট্টগ্রাম- আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম মো. ফিরোজ।

পরোয়ানা জারি হওয়া আসামিরা হলেন: সাবেক পররাষ্ট্রমন্ত্রী . হাছান মাহমুদ চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, দেবাশীষ পাল দেবু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ সুমন দে।

মামলায় গত রোববার ( এপ্রিল) ২২ আসামির বিরুদ্ধে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি গুরুত্বপূর্ণ অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে রাষ্ট্রপক্ষ। প্রথম অভিযোগে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত মো. ফারুককে হত্যা করা; দ্বিতীয় অভিযোগে ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন হৃদয় চন্দ্রকে হত্যা। তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা, আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার কথা উল্লেখ করা হয়েছে। তিন অভিযোগেই আসামিদের বিরুদ্ধে গুলি করে হত্যা, নির্দেশ, উসকানি সহায়তার অভিযোগ আনে প্রসিকিউশন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

হাছান মাহমুদ-নওফেলসহ ১৮ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত