স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে জাল সিল তৈরির অভিযোগে মো. আবু তৈয়ব নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।
মঙ্গলবার
রাতে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় অবস্থিত 'জে আর এন্ড
ব্রাদার্স' নামক একটি সিল
তৈরির দোকান থেকে তাকে হাতেনাতে
আটক করা হয়। গ্রেপ্তার
আবু তৈয়ব কক্সবাজার জেলার
চকরিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার
সত্যতা নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফয়সল
হাসান জানান, অভিযুক্ত ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের সিল জালিয়াতির চেষ্টা
করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে
পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
বর্তমানে তার বিরুদ্ধে শাহবাগ থানায় আইনী ব্যবস্থা গ্রহণের
প্রক্রিয়া চলছে।
পুলিশ
জানায়, সরকারি দপ্তরের স্পর্শকাতর সিল তৈরি করে
সে বড় ধরনের কোনো
জালিয়াতির পরিকল্পনা করছিলো কিনা তা খতিয়ে
দেখা হচ্ছে। এই চক্রের সাথে
আরও কেউ জড়িত আছে
কিনা তা জানতে জিজ্ঞাসাবাদ
করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে তাকে আদালতে
সোপর্দ করা হবে।

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন