সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

কুড়িগ্রামে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ৮ শিশু

প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ০৬:২১ পিএম

কুড়িগ্রামে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ৮ শিশু
কুড়িগ্রামে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ৮ শিশু

কুড়িগ্রামে হামের লক্ষণ নিয়ে গত এক সপ্তাহে আট শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চারজন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। দুইজন বাড়িতে চিকিৎসা নিচ্ছে। বাকি দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

হামে আক্রান্ত শিশুদের অভিভাবকরা জানান, বাড়িতে টানা জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও শরীরে ব্যাথা থাকায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিশ্চিত পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ আহমেদ বলেন, ‘গত এক সপ্তাহে আটজন শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। আমরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি। নিশ্চিত পরীক্ষার জন্য স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে।’

হাসপাতাল সূত্র জানায়, আক্রান্ত শিশুদের বয়স এক থেকে ১০ বছরের মধ্যে। তাদের মধ্যে কারও কারও টিকা নেওয়ার কোনো রেকর্ড নেই। স্বাস্থ্য বিভাগ এলাকায় টিকাদান জোরদার করতে কাজ করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

কুড়িগ্রামে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ৮ শিশু

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

কুড়িগ্রামে হামের লক্ষণ নিয়ে গত এক সপ্তাহে আট শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চারজন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। দুইজন বাড়িতে চিকিৎসা নিচ্ছে। বাকি দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

হামে আক্রান্ত শিশুদের অভিভাবকরা জানান, বাড়িতে টানা জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও শরীরে ব্যাথা থাকায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিশ্চিত পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ আহমেদ বলেন, ‘গত এক সপ্তাহে আটজন শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। আমরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি। নিশ্চিত পরীক্ষার জন্য স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে।’

হাসপাতাল সূত্র জানায়, আক্রান্ত শিশুদের বয়স এক থেকে ১০ বছরের মধ্যে। তাদের মধ্যে কারও কারও টিকা নেওয়ার কোনো রেকর্ড নেই। স্বাস্থ্য বিভাগ এলাকায় টিকাদান জোরদার করতে কাজ করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত