সংবাদ

হাসপাতালে চিকিৎসাধীন নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

জেলা বার্তা পরিবেশক, ভোলা
জেলা বার্তা পরিবেশক, ভোলা
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পিএম

হাসপাতালে চিকিৎসাধীন নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
ছবি : সংগৃহীত

ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে মো. আরিফ নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তি শহরের একটি বেসরকারি ক্লিনিকের প্রতিনিধি (দালাল) হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীকে ওষুধ দেওয়ার কথা বলে তৃতীয় তলার একটি নির্জন স্থানে নিয়ে যান আরিফ। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগী নারী অভিযোগ করেন।

এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত আরিফকে ধরে ফেলেন এবং পরে পুলিশে খবর দেন। এই ঘটনার পর হাসপাতালজুড়ে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. তৈয়বুর রহমান বলেন, ‘হাসপাতালে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ইতিমধ্যে ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।’

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

হাসপাতালে চিকিৎসাধীন নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে মো. আরিফ নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তি শহরের একটি বেসরকারি ক্লিনিকের প্রতিনিধি (দালাল) হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীকে ওষুধ দেওয়ার কথা বলে তৃতীয় তলার একটি নির্জন স্থানে নিয়ে যান আরিফ। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগী নারী অভিযোগ করেন।

এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত আরিফকে ধরে ফেলেন এবং পরে পুলিশে খবর দেন। এই ঘটনার পর হাসপাতালজুড়ে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. তৈয়বুর রহমান বলেন, ‘হাসপাতালে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ইতিমধ্যে ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।’

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত