ফরিদপুরের সালথায় ইজিবাইকে করে অবৈধভাবে ড্রামভর্তি পেট্রোল বহনের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ এপ্রিল) উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। দণ্ডিত জুবায়ের হোসেন (২২) উপজেলার কাঠিয়ার গট্টি গ্রামের আলেপ শেখের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে সালথা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এ সময় একটি ইজিবাইক থেকে ১৯৩ লিটার পেট্রল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জুবায়ের উপজেলার বিভিন্ন বাজার থেকে অবৈধভাবে এই জ্বালানি তেল সংগ্রহ করছিলেন।
নিরাপত্তা ঝুঁকি তৈরি ও অবৈধভাবে জ্বালানি সংগ্রহের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা পেট্রল স্থানীয় ‘মেসার্স মনোয়ারা পেট্রোল পাম্পে’ বিক্রি করে দেওয়া হয়। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দবির উদ্দিন বলেন, ‘জনস্বার্থ রক্ষায় ও যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় কোনো প্রকার অনিয়মের তথ্য থাকলে দ্রুত প্রশাসনকে অবহিত করার অনুরোধ রইল।’

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন