বাজারে জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং মূল্য নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রাম বহির্নোঙরে যৌথ অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড।
বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে চট্টগ্রামের বহির্নোঙরে বিভিন্ন বাণিজ্যিক ও লাইটার জাহাজে নৌপরিবহন অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযান পরিচালিত হচ্ছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন লাইটার জাহাজে জ্বালানি ও ভোজ্য তেলসহ খাদ্যদ্রব্য অবৈধভাবে মজুত করে রাখছে।
সাব্বির আলম সুজন আরও জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেস চট্টগ্রাম, নৌবাহিনী, নৌপরিবহন অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে দুপুর ১২টা থেকে চট্টগ্রামের বহির্নোঙরে বিভিন্ন বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান শুরু করেছে।
অভিযানের মূল লক্ষ্য বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধ এবং মূল্য স্থিতিশীল রাখা। এর অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরসহ বহির্নোঙরে কোস্ট গার্ড সার্বক্ষণিক নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।
এ ছাড়া বন্দরের নির্দেশনা অনুযায়ী ৭২ ঘণ্টার বেশি কোনো লাইটার বা কোস্টার জাহাজকে নোঙর এলাকায় অবস্থান করতে না দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জ্বালানি ও ভোজ্য তেলবাহী জাহাজগুলোকে দ্রুত নিজ নিজ গন্তব্যে প্রেরণ নিশ্চিত করা হচ্ছে এবং আইন অমান্যকারী জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লেফটেন্যান্ট কমান্ডার সুজন আরও বলেন, জনস্বার্থে জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এ সময় গণমাধ্যমে ব্রিফিং করেন লেফটেন্যান্ট নাফিস ফুয়াদ বসনিয়া।

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন