সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সাতক্ষীরায় র‍্যালি ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে পানি দিবস পালিত

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পিএম

সাতক্ষীরায় র‍্যালি ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে পানি দিবস পালিত
ছবি : সংবাদ

‘পানির প্রবাহ যেখানে, সাফল্যের হাসি সেখানে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালি, বৃক্ষরোপণ ও খাল পরিষ্কার কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে বেসরকারি সংস্থা ‘রূপান্তর’র আয়োজনে এবং ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এসব কর্মসূচি পালিত হয়।

সকাল ১০টার দিকে সাতক্ষীরা পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী প্রাণসায়ের খালের পাড়ে গিয়ে শেষ হয়। সেখানে বৃক্ষরোপণ ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, নির্বাহী প্রকৌশলী এম এম নূর আহম্মদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান ও সাব-ইন্সপেক্টর (এসআই) মমতাজ বেগম।

এছাড়া আয়োজক সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ‘গো-ফর-ইমপ্যাক্ট’ প্রকল্পের সিনিয়র অফিসার বনানী দাশগুপ্ত বাসন্তী, পৌরসভা সমন্বয়কারী সবুজ কুমার সাহা এবং ওমো’র নাসরিন সুলতানা মৌ। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকেরা জানান, পানির টেকসই ব্যবহার নিশ্চিত করা এবং শহরের জলাশয়গুলো রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় র‍্যালি ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে পানি দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

‘পানির প্রবাহ যেখানে, সাফল্যের হাসি সেখানে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালি, বৃক্ষরোপণ ও খাল পরিষ্কার কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে বেসরকারি সংস্থা ‘রূপান্তর’র আয়োজনে এবং ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এসব কর্মসূচি পালিত হয়।

সকাল ১০টার দিকে সাতক্ষীরা পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী প্রাণসায়ের খালের পাড়ে গিয়ে শেষ হয়। সেখানে বৃক্ষরোপণ ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, নির্বাহী প্রকৌশলী এম এম নূর আহম্মদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান ও সাব-ইন্সপেক্টর (এসআই) মমতাজ বেগম।

এছাড়া আয়োজক সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ‘গো-ফর-ইমপ্যাক্ট’ প্রকল্পের সিনিয়র অফিসার বনানী দাশগুপ্ত বাসন্তী, পৌরসভা সমন্বয়কারী সবুজ কুমার সাহা এবং ওমো’র নাসরিন সুলতানা মৌ। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকেরা জানান, পানির টেকসই ব্যবহার নিশ্চিত করা এবং শহরের জলাশয়গুলো রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত