সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আবদুল্লাহ: স্পিকার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১০:০৯ পিএম

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আবদুল্লাহ: স্পিকার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য মো. আবুল হাসনাতকে (হাসনাত আবদুল্লাহ) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট’।

শুক্রবার (১০ এপ্রিল) মাগরিবের নামাজের পর জাতীয় সংসদের অধিবেশনে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাস ঘিরে বিতর্কের সময় হাসনাত আবদুল্লাহর উদ্দেশে এ কথা বলেন স্পিকার।

জুলাই স্মৃতি জাদুঘর বিল নিয়ে সরকারি দলের সঙ্গে বিরোধী দলের তুমুল বিতর্ক হয়। প্রায় ৪০ মিনিব্যাপী এই বিতর্কে অংশ নেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম। 

পাল্টা জবাব দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

অভিযোগ, বিশেষ কমিটির সমঝোতা ভঙ্গ করে সরকারি দল সংশোধিত আকারে বিল পাস করেছে। প্রতিবাদে শেষ পর্যন্ত ওয়াকআউট করে বিরোধী দল।

বিতর্কের মাঝখানে স্পিকার দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। তিনি অতীতের সংসদের চেয়ে বর্তমান সংসদকে সহযোগিতামূলক, প্রাণবন্ত ও কার্যকর বলে অভিহিত করেন।

এ সময় হাসনাত আবদুল্লাহ নিজ আসন থেকে দাঁড়িয়ে সরকারের ভূমিকার প্রতিবাদ জানান ও হইচই করতে থাকেন। তখন স্পিকার তাকে লক্ষ্য করে বলেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে।’

স্পিকারের এ মন্তব্যের পর সংসদে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। স্পিকার তখন বলেন, ‘এখানে (সংসদে) মৌখিক কথা বলার সুযোগ খুবই কম। নোটিশ দেবেন, আমরা তা আমলে নেব।’

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ১২ এপ্রিল ২০২৬

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আবদুল্লাহ: স্পিকার

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য মো. আবুল হাসনাতকে (হাসনাত আবদুল্লাহ) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট’।

শুক্রবার (১০ এপ্রিল) মাগরিবের নামাজের পর জাতীয় সংসদের অধিবেশনে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাস ঘিরে বিতর্কের সময় হাসনাত আবদুল্লাহর উদ্দেশে এ কথা বলেন স্পিকার।

জুলাই স্মৃতি জাদুঘর বিল নিয়ে সরকারি দলের সঙ্গে বিরোধী দলের তুমুল বিতর্ক হয়। প্রায় ৪০ মিনিব্যাপী এই বিতর্কে অংশ নেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম। 

পাল্টা জবাব দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

অভিযোগ, বিশেষ কমিটির সমঝোতা ভঙ্গ করে সরকারি দল সংশোধিত আকারে বিল পাস করেছে। প্রতিবাদে শেষ পর্যন্ত ওয়াকআউট করে বিরোধী দল।

বিতর্কের মাঝখানে স্পিকার দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। তিনি অতীতের সংসদের চেয়ে বর্তমান সংসদকে সহযোগিতামূলক, প্রাণবন্ত ও কার্যকর বলে অভিহিত করেন।

এ সময় হাসনাত আবদুল্লাহ নিজ আসন থেকে দাঁড়িয়ে সরকারের ভূমিকার প্রতিবাদ জানান ও হইচই করতে থাকেন। তখন স্পিকার তাকে লক্ষ্য করে বলেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে।’

স্পিকারের এ মন্তব্যের পর সংসদে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। স্পিকার তখন বলেন, ‘এখানে (সংসদে) মৌখিক কথা বলার সুযোগ খুবই কম। নোটিশ দেবেন, আমরা তা আমলে নেব।’

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত