সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রাস্তার পাশেই ভ্যান, জ্বলছে লাইট, ধানক্ষেতে মরদেহ

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১০:২০ পিএম

রাস্তার পাশেই ভ্যান, জ্বলছে লাইট, ধানক্ষেতে মরদেহ

রাত সাড়ে ৯টা। গ্রামের নিস্তব্ধ রাস্তা। পাশেই দাঁড়িয়ে আছে একটি ভ্যান। জ্বলছে চার্জার লাইট।কিন্তু ভ্যানচালক নেই। কয়েক গজ দূরে ধানক্ষেতের কোণায় পড়ে আছে একটি ক্ষতবিক্ষত নিথর দেহ।যেন থেমে গেছে এক চালকের শেষযাত্রা।

নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের ব্যাশপুর রাস্তার জিয়া শিমুলিয়া নামক স্থানে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঘটেছে এই রহস্যজনক হত্যাকাণ্ড। 

নিহতের নাম মিঠু হোসেন (৪০)। তিনি আধাইপুর ইউনিয়নের বৈকণ্ঠপুর (উত্তরপাড়া) গ্রামের আফজাল হোসেনের ছেলে। পেশায় একজন ভ্যানচালক।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবারও ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন মিঠু। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই থামলো তার চাকা। ঘটনাস্থলে তার ব্যবহৃত চার্জার ভ্যানটি অক্ষত অবস্থায় পড়ে ছিল। ভ্যানের আলো জ্বলছিল। কিন্তু তাতে কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন নেই।

পথচারীরা প্রথমে আলো জ্বলা ভ্যানটি দেখতে পান। কাছে গিয়ে দেখেন, পাশের ধানক্ষেতে পড়ে আছে একজনের মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মিঠু হোসেনের ঘাড়ে ও পিঠে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তবে ছিনতাই, ব্যক্তিগত শত্রুতা, নাকি অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড- তা এখনও রহস্য।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশের শরীরের কয়েকটি জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড, সেই রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।”

শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, রাতে সড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় এমন ঘটনা ঘটছে। তারা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সেই সঙ্গে রাতে সড়কগুলোতে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ১২ এপ্রিল ২০২৬

রাস্তার পাশেই ভ্যান, জ্বলছে লাইট, ধানক্ষেতে মরদেহ

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত