শনিবার ছুটির দিনের সন্ধ্যায় বাংলা একাডেমীর আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে কবি ও আবৃত্তিকার মোঃ ফজলুল হক এফসিএ'র প্রথম কবিতা গ্রন্থ 'আমি তোমাদেরই একজন' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট আবৃত্তিকার শিমুল মুস্তাফা।
অরণি পাবলিশার্স থেকে প্রকাশিত কবিতা গ্রন্থটিকে কবির বাছাইকৃত ১শ'টি কবিতা দিয়ে সাজানো হয়েছে। কবিতায়- মানুষ, মানুষের জীবনধারা, জীববৈচিত্র্য এবং প্রকৃতিকে নিয়ে কবির নিজস্ব ভাবনার প্রকাশ পেয়েছে।
কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএবি'র প্রেসিডেন্ট এন কে এ মবিন এফসিএ।
'আমি তোমাদেরই একজন' গ্রন্থের প্রকাশক এবং অরুণি পাবলিশার্সের স্বত্বাধিকারী বদিউজ্জামান, বাংলাদেশ নৌবাহিনী রিয়ার এডমিরাল মোঃ শফিকুর রহমান, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার সজল ব্যানার্জি, আইসিএবি'র সিইও শুভাশীষ বোস প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত থেকে কবি এবং কাব্য গ্রন্থের উপর আলোচনা করেন।
অনুষ্ঠানে কবি ও আবৃত্তিকার মোঃ ফজলুল হক এফসিএ কবিতা গ্রন্থ থেকে তার লেখা বেশ কয়েকটি কবিতা পড়ে শোনান।

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন