সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৪

জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পিএম

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৪
ছবি : সংবাদ

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের ধাক্কায় নুর আমিন (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও চার যাত্রী আহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর আমিন উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মন্ডল পাড়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন- যাত্রী রুহুল আমিন, শিউলি বেগম, তকি আহম্মেদ ও নারু বর্মণ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশা উলিপুর বাজারের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নুর আমিনের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত শিউলি বেগমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৪

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের ধাক্কায় নুর আমিন (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও চার যাত্রী আহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর আমিন উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মন্ডল পাড়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন- যাত্রী রুহুল আমিন, শিউলি বেগম, তকি আহম্মেদ ও নারু বর্মণ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশা উলিপুর বাজারের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নুর আমিনের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত শিউলি বেগমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত