সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

প্রযুক্তিনির্ভর শিক্ষার পথে এক ধাপ এগিয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৩:০১ পিএম

প্রযুক্তিনির্ভর শিক্ষার পথে এক ধাপ এগিয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়
নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে নিজস্ব ওয়েবসাইট তৈরি করেছেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থীরা। ছবি : সংবাদ

পার্বত্য অঞ্চলের উচ্চশিক্ষায় প্রযুক্তিনির্ভর অগ্রযাত্রার নতুন দিগন্ত উন্মোচন করেছেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ক্লাবের শিক্ষার্থীরা। প্রথমবারের মতো তারা তৈরি করেছেন নিজস্ব ওয়েবসাইট ‘বিইউসিএসই’ (BUCSE)।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে জেলা সদরের সুয়ালক এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মহিবুল্লাহ সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বান্দরবানের মতো দুর্গম অঞ্চলের শিক্ষার্থীদের এমন সৃজনশীল কার্যক্রম উচ্চশিক্ষাকে আরও সমৃদ্ধ করবে। এই উদ্যোগ প্রযুক্তি শিক্ষার প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ বাড়িয়ে তুলবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই ওয়েবসাইটের মাধ্যমে এখন থেকে সিএসই বিভাগের শিক্ষার্থীরা সহজেই বিভাগীয় তথ্য, ভর্তি কার্যক্রম ও পরীক্ষার ফলাফল জানতে পারবেন। এ ছাড়া প্রযুক্তিগত গবেষণা ও একাডেমিক রেজিস্ট্রেশনের কাজও এই প্ল্যাটফর্মের মাধ্যমে করা যাবে। এতে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে স্বচ্ছতা ও গতি আসবে বলে মনে করা হচ্ছে।

ওয়েবসাইটের উদ্ভাবক ও সিএসই বিভাগের শিক্ষার্থী ইয়াছিন আরফাত শাহীন বলেন, ‘পাহাড়ের প্রান্তিক জনপদে প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার ঘটানোই আমাদের মূল লক্ষ্য। নিজেদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে আমরা এই প্ল্যাটফর্মটি তৈরি করেছি, যা বিভাগের ডিজিটাল রূপান্তরে ভূমিকা রাখবে।’

সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন, এই উদ্যোগ শুধু একটি বিভাগের উন্নয়ন নয়, বরং পুরো পার্বত্য অঞ্চলের শিক্ষাব্যবস্থাকে ডিজিটাল যুগে এগিয়ে নেওয়ার একটি পদক্ষেপ। এর মাধ্যমে বান্দরবান বিশ্ববিদ্যালয় একটি আধুনিক ও স্মার্ট ক্যাম্পাসে রূপান্তরের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. খোরশেদ আলী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম, সিএসই বিভাগের সমন্বয়ক প্রভাষক স্বরাজ শর্মা, প্রভাষক তারেকশ্বর দাস, অর্থ পরিচালক চিং চি প্রু সুকি, জনসংযোগ ও ছাত্রকল্যাণ কর্মকর্তা নোবেল বড়ুয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

প্রযুক্তিনির্ভর শিক্ষার পথে এক ধাপ এগিয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত