সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সুন্দরবনে হরিণ শিকারের ২৫টি ফাঁদ উদ্ধার

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পিএম

সুন্দরবনে হরিণ শিকারের ২৫টি ফাঁদ উদ্ধার
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে তল্লাশি চালিয়ে হরিণ শিকারের ২৫টি ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ। ছবি : সংবাদ

সুন্দরবনের পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের জন্য পেতে রাখা ২৫টি ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (১১ এপ্রিল) সকালে মন্দিরের খাল এলাকায় নিয়মিত টহলের (ফুট পেট্রোলিং) সময় এসব ফাঁদ উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের অভ্যন্তরে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফাঁদ পেতে বন্য প্রাণী শিকারের চেষ্টা চালিয়ে আসছে। বন বিভাগের নিয়মিত টহল জোরদার করায় এসব ফাঁদ শনাক্ত করা সম্ভব হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে মন্দিরের খাল এলাকায় তল্লাশি চালিয়ে ২৫টি ‘মালা ফাঁদ’ জব্দ করা হয়।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা (এসও) ফজলুল হক বলেন, হরিণসহ সুন্দরবনের বন্য প্রাণী রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ছাড়া বনাঞ্চলে অবৈধ প্রবেশ ও শিকার বন্ধ করতে স্থানীয় লোকজনের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

সুন্দরবনে হরিণ শিকারের ২৫টি ফাঁদ উদ্ধার

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

সুন্দরবনের পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের জন্য পেতে রাখা ২৫টি ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (১১ এপ্রিল) সকালে মন্দিরের খাল এলাকায় নিয়মিত টহলের (ফুট পেট্রোলিং) সময় এসব ফাঁদ উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের অভ্যন্তরে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফাঁদ পেতে বন্য প্রাণী শিকারের চেষ্টা চালিয়ে আসছে। বন বিভাগের নিয়মিত টহল জোরদার করায় এসব ফাঁদ শনাক্ত করা সম্ভব হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে মন্দিরের খাল এলাকায় তল্লাশি চালিয়ে ২৫টি ‘মালা ফাঁদ’ জব্দ করা হয়।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা (এসও) ফজলুল হক বলেন, হরিণসহ সুন্দরবনের বন্য প্রাণী রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ছাড়া বনাঞ্চলে অবৈধ প্রবেশ ও শিকার বন্ধ করতে স্থানীয় লোকজনের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত