সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী
জেলা বার্তা পরিবেশক, রাজশাহী
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পিএম

কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংবাদ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের উন্নয়নে বড় পরিবর্তন আনতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার এই শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিল্পকারখানার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা প্রদান করতে হবে।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘আঞ্চলিক স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘কারিগরি শিক্ষাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী নিজে এই শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে সামাজিক বৈষম্যহীন একটি একক ও অভিন্ন শিক্ষা কাঠামো গড়ে তোলা জরুরি।’

উন্নত বিশ্বের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, জাপান, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো দেশগুলো কারিগরি শিক্ষার মাধ্যমেই বিশ্বে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। এই শিক্ষা মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি করে এবং জীবনমান পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করে। এটি দেশের উন্নয়ন, পরিবারের অগ্রগতি ও সমাজসেবায় সরাসরি কাজে লাগে।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলূর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী। আলোচনা সভা শেষে শিক্ষামন্ত্রী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রকল্পের স্টল পরিদর্শন করেন।

আয়োজকরা জানান, এই আঞ্চলিক প্রতিযোগিতায় ২৮টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। শিক্ষার্থীরা তাদের ৮৪টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন। এর মধ্যে সেরা ছয়টি প্রকল্প আগামী ২৭ মে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য মনোনীত করা হবে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত