সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পিএম

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে শিববাড়ী মোড়ে জামায়াতের বিক্ষোভ। ছবি : সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর জামায়াতে ইসলামী। শনিবার (১১ এপ্রিল) সকালে গাজীপুর মহানগরের শিববাড়ী মোড়ের ‘৩৬ জুলাই চত্বরে’ এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেয়ামত সড়ক এলাকায় গিয়ে শেষ হয়। গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে রায় দিলেও সরকার তা অগ্রাহ্য করেছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার কাঠামোগত সংস্কারের পরিবর্তে ‘লোকদেখানো’ সংশোধনী প্রক্রিয়া চালু করেছে, যা জনআকাঙ্ক্ষার পরিপন্থী।

বক্তারা আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না করে বরং নিয়ন্ত্রণের মাধ্যমে দুর্নীতি ও দমন-পীড়নের পথ তৈরি করা হচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা ও সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষার বিষয়গুলো সরকার উপেক্ষা করছে বলেও তাঁরা দাবি করেন।

সমাবেশ থেকে গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবি জানানো হয়। একই সঙ্গে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াত নেতারা।

গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আ স ম ফারুকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন নায়েবে আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য মো. খায়রুল হাসান, গাজীপুর-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী, সহকারী সেক্রেটারি আফজাল হোসেন ও আজারুল ইসলাম মোল্লা। মিছিলে মহানগর ও জেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরাও অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত