সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পিএম

টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ
ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ৮ লাখ ৫৯ হাজার ৪০০টি ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ৭৮ লাখ টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ এপ্রিল) ভোরে টেকনাফের হ্নীলা সীমান্ত এলাকায় অভিযান চালায় উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) একটি দল। আধুনিক নজরদারি প্রযুক্তির সহায়তায় পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ এই মাদক জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, ‘সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে বড় এই চালানটি ধরা সম্ভব হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।’

বিজিবি আরও জানায়, জব্দ করা ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে এগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে টহল আরও জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ৮ লাখ ৫৯ হাজার ৪০০টি ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ৭৮ লাখ টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ এপ্রিল) ভোরে টেকনাফের হ্নীলা সীমান্ত এলাকায় অভিযান চালায় উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) একটি দল। আধুনিক নজরদারি প্রযুক্তির সহায়তায় পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ এই মাদক জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, ‘সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে বড় এই চালানটি ধরা সম্ভব হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।’

বিজিবি আরও জানায়, জব্দ করা ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে এগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে টহল আরও জোরদার করা হয়েছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত