রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে এই যৌথ অভিযান চালায় কোস্টগার্ড ও উপজেলা মৎস্য বিভাগ।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, দৌলতদিয়া এলাকার পদ্মা নদীতে জাটকা রক্ষা ও অবৈধ জালের ব্যবহার বন্ধে সকাল থেকে অভিযানে নামে মৎস্য কার্যালয় ও বাংলাদেশ কোস্টগার্ডের একটি দল। এ সময় নদীর বিভিন্ন পয়েন্টে পেতে রাখা প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘মৎস্য সম্পদ ও জাটকা রক্ষায় আমাদের এই অভিযান একটি নিয়মিত কার্যক্রমের অংশ। নদী ও মাছের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন