দুই দিনের সফরে উত্তরবঙ্গ যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে দ্রুত ঢাকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, লালমনিরহাটে দুই দিনের এক রাজনৈতিক সফরে যোগ দিতে আজ সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর পৌঁছান আসাদুল হাবিব দুলু। বিমান থেকে নামার পর বিমানবন্দরের রেস্টরুমে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করার সময় তিনি হঠাৎ মাথা ঘুরে অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আব্দুল গফুর সরকার জানান, মন্ত্রীর অসুস্থতার খবর পাওয়ার পর প্রথমে তাকে দুপুর ১২টা ১০ মিনিটের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে সাধারণ ফ্লাইটে নেওয়ার ঝুঁকি নিতে মানা করেন।
চিকিৎসকদের বিশেষ পরামর্শে তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়। ইতিমধ্যে ঢাকা থেকে একটি এয়ার অ্যাম্বুল্যান্স সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়েছে। সেটি পৌঁছানো মাত্রই মন্ত্রীকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হবে।
বর্তমানে আসাদুল হাবিব দুলু সৈয়দপুর সিএমএইচ-এ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন