সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

দীর্ঘ প্রতীক্ষার অবসান, উদ্বোধন হলো ধলিয়া-লেমুয়া ব্রিজ

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পিএম

দীর্ঘ প্রতীক্ষার অবসান, উদ্বোধন হলো ধলিয়া-লেমুয়া ব্রিজ
দীর্ঘ অপেক্ষার পর উদ্বোধন হলো কালীদাস পাহালিয়া নদীর ওপর নবনির্মিত এই ব্রিজ। ছবি : সংবাদ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফেনী সদর উপজেলার ধলিয়া ও লেমুয়া ইউনিয়নের যাতায়াতের একমাত্র মাধ্যম নবনির্মিত ব্রিজটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি ফিতা কেটে ব্রিজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা, উপজেলা প্রকৌশলী দীপ্ত দাশ গুপ্ত, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল ও সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বিরসহ সরকারি কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

স্থানীয় সূত্রে জানা যায়, কালীদাস পাহালিয়া নদীর ওপর পাকিস্তান আমলে নির্মিত পুরোনো স্টিলের ব্রিজটি দীর্ঘ সময় ধরে অকেজো হয়ে পড়ে ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন এই এলাকার কৃষক ও সাধারণ মানুষ। উৎপাদিত পণ্য বাজারজাত করতে তাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হতো। এ অবস্থায় ২০২৩ সালে পুরোনো ব্রিজটি সরিয়ে সেখানে নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় সরকার।

ফেনী সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় জানায়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ছোট ফেনী নদীর ওপর ৮৫ দশমিক ০৬ মিটারের পিএসসি গার্ডার ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় ২০২৩ সালে। ১২ কোটি ৮৪ লাখ ৬ হাজার ৫৫২ টাকা ব্যয়ে এই প্রকল্পের বাস্তবায়ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘চৌধুরী এন্টারপ্রাইজ’।

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বাবুল চৌধুরী বলেন, ‘২০২৩ সালে কাজ শুরুর পর ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তন এবং পরবর্তীতে ফেনীর ভয়াবহ বন্যায় নির্মাণসামগ্রী ভেসে যাওয়ায় আমরা বড় চ্যালেঞ্জের মুখে পড়ি। সব বাধা পেরিয়ে গত ডিসেম্বরে নির্মাণ কাজ শেষ করে ব্রিজটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।’

লেমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. ফেরদৌস কোরাইশী বলেন, ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখ্য সচিব ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত সৈয়দ হাসান আহমেদের প্রচেষ্টায় নতুন ব্রিজ নির্মাণের প্রক্রিয়া ত্বরান্বিত হয়। ফেনীর প্রাচীনতম লেমুয়া বাজারের পাশে এই ব্রিজটি নির্মিত হওয়ায় হাজার হাজার মানুষের যাতায়াতের ভোগান্তি দূর হবে এবং এলাকার অর্থনৈতিক চিত্র বদলে যাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান, উদ্বোধন হলো ধলিয়া-লেমুয়া ব্রিজ

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত