সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সড়কের পাশে ঝোপ থেকে নবজাতক উদ্ধার, নিতে চান নিঃসন্তান দম্পতি

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পিএম

সড়কের পাশে ঝোপ থেকে নবজাতক উদ্ধার, নিতে চান নিঃসন্তান দম্পতি
ছবি : সংবাদ

টাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশে ঝোপ থেকে জীবিত এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয়রা। শনিবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বারোমন্ডলের চালা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন স্থানীয় বাসিন্দা আবদুস ছালাম (৬৫)। পথে সড়কের পাশের একটি ঝোপ থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান তিনি। কাছে গিয়ে দেখেন, একটি কাঁথায় মোড়ানো অবস্থায় নবজাতকটি পড়ে আছে। পরে তার ডাকে স্থানীয়রা এগিয়ে আসেন এবং শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি মা ও শিশু ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

সখীপুর মা ও শিশু ক্লিনিকের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শামসুল আলম জানান, নবজাতকটি সম্ভবত সারা রাত ঝোপের মধ্যে খোলা পরিবেশে পড়ে ছিল। এতে শিশুটি প্রচণ্ড ঠান্ডায় আক্রান্ত হয়েছে এবং তার শ্বাসকষ্ট দেখা দিয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে মির্জাপুরের কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমীন বলেন, শিশুটিকে পাওয়ার পর এলাকার এক নিঃসন্তান দম্পতি-ইব্রাহিম ও নার্গিস তাকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেছেন। আপাতত শিশুটি তাদের তত্ত্বাবধানেই রয়েছে।

সখীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ জানান, নবজাতকটি উদ্ধারের বিষয়টি তারা অবগত হয়েছেন। বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে। সে সম্পূর্ণ সুস্থ হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

সড়কের পাশে ঝোপ থেকে নবজাতক উদ্ধার, নিতে চান নিঃসন্তান দম্পতি

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশে ঝোপ থেকে জীবিত এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয়রা। শনিবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বারোমন্ডলের চালা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন স্থানীয় বাসিন্দা আবদুস ছালাম (৬৫)। পথে সড়কের পাশের একটি ঝোপ থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান তিনি। কাছে গিয়ে দেখেন, একটি কাঁথায় মোড়ানো অবস্থায় নবজাতকটি পড়ে আছে। পরে তার ডাকে স্থানীয়রা এগিয়ে আসেন এবং শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি মা ও শিশু ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

সখীপুর মা ও শিশু ক্লিনিকের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শামসুল আলম জানান, নবজাতকটি সম্ভবত সারা রাত ঝোপের মধ্যে খোলা পরিবেশে পড়ে ছিল। এতে শিশুটি প্রচণ্ড ঠান্ডায় আক্রান্ত হয়েছে এবং তার শ্বাসকষ্ট দেখা দিয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে মির্জাপুরের কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমীন বলেন, শিশুটিকে পাওয়ার পর এলাকার এক নিঃসন্তান দম্পতি-ইব্রাহিম ও নার্গিস তাকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেছেন। আপাতত শিশুটি তাদের তত্ত্বাবধানেই রয়েছে।

সখীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ জানান, নবজাতকটি উদ্ধারের বিষয়টি তারা অবগত হয়েছেন। বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে। সে সম্পূর্ণ সুস্থ হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত