সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

অতিরিক্ত সচিব মাহবুবের রহমান

‘মা ভালো তো সন্তান ভালো’

প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)
প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পিএম

‘মা ভালো তো সন্তান ভালো’
ছবি : সংবাদ

অতিরিক্ত সচিব ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবের রহমান বলেছেন, ‘পৃথিবীতে যারা সফল ও সম্মানিত হয়েছেন, তাদের প্রত্যেকের সফলতার পেছনে মায়েদের ভূমিকা ছিল অপরিসীম। মা ভালো হলে সন্তানও ভালো হয়। তাই আদর্শ সন্তান গড়তে মায়েদেরও ভালো মানুষ ও সচেতন হতে হবে।’

শনিবার (১১ এপ্রিল) চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এদিন সকালে সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও তাদের মায়েদের সংবর্ধনা এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তিনি অংশ নেন।

সকাল থেকে দুপুর পর্যন্ত সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দ্রা ইমাম আলী উচ্চবিদ্যালয় ও কলেজ এবং চান্দ্রা আবদুল হাকিম চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ে এসব অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারের যুগ্ম সচিব ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক মো. হাবিবুর রহমান।

সন্তানদের মোবাইল ফোন আসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাহবুবের রহমান বলেন, ‘মোবাইল ফোন এখন একটি মহামারি। এই ডিভাইসটি জাতিকে মেধাশূন্য করে দিচ্ছে। মায়েরা নিজেরা আসক্ত থাকলে সন্তানদের শাসন করতে পারেন না। তাই সন্তানদের আগে মায়েদের এ বিষয়ে সচেতন হতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘কেবল বেশি নম্বর পাওয়া জীবনের লক্ষ্য হওয়া উচিত নয়। যা পড়ছ, তা বুঝে পড়তে হবে। হাইস্কুলে পড়াশোনায় ফাঁকি দিলে ভবিষ্যতে বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিছিয়ে পড়তে হয়।’

সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মোসাদ্দেক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শাহাদাত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাবুদ্দিন সাবু পাটওয়ারী প্রমুখ।

অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থী ও তাদের গর্বিত মায়েদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

‘মা ভালো তো সন্তান ভালো’

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত