সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

অনুমতি ছাড়া মাটি কাটায় কালীগঞ্জে জমির মালিককে দণ্ড

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পিএম

অনুমতি ছাড়া মাটি কাটায় কালীগঞ্জে জমির মালিককে দণ্ড
ছবি : সংবাদ

গাজীপুরের কালীগঞ্জে অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কেটে পুকুর তৈরির উদ্যোগ নেওয়ায় এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রকিবুন নবী। তিনি ওই এলাকার মাহমুদুন নবীর ছেলে।

উপজেলা প্রশাসন জানায়, বেরুয়া দক্ষিণপাড়ার বারুন এলাকায় কৃষিজমির মাটি কেটে বাঁধ নির্মাণের মাধ্যমে পুকুর তৈরির কাজ চলছিল। এ কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি নেওয়া হয়নি। এর ফলে পাশের কৃষিজমিগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে বিকেলে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম। তিনি জানান, কৃষিজমির শ্রেণি পরিবর্তন ও অননুমোদিতভাবে মাটি কাটার সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী জমির মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও এ টি এম কামরুল ইসলাম বলেন, কৃষিজমি রক্ষায় প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

অনুমতি ছাড়া মাটি কাটায় কালীগঞ্জে জমির মালিককে দণ্ড

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কেটে পুকুর তৈরির উদ্যোগ নেওয়ায় এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রকিবুন নবী। তিনি ওই এলাকার মাহমুদুন নবীর ছেলে।

উপজেলা প্রশাসন জানায়, বেরুয়া দক্ষিণপাড়ার বারুন এলাকায় কৃষিজমির মাটি কেটে বাঁধ নির্মাণের মাধ্যমে পুকুর তৈরির কাজ চলছিল। এ কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি নেওয়া হয়নি। এর ফলে পাশের কৃষিজমিগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে বিকেলে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম। তিনি জানান, কৃষিজমির শ্রেণি পরিবর্তন ও অননুমোদিতভাবে মাটি কাটার সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী জমির মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও এ টি এম কামরুল ইসলাম বলেন, কৃষিজমি রক্ষায় প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত