সারাদেশে হামের প্রকোপ মোকাবিলায় বিশেষ পদক্ষেপ হিসেবে রাজধানীর বনানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকালে বনানীর এরশাদ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য
কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েসের সভাপতিত্বে এই কর্মসূচি শুরু হয়। উদ্বোধনী
বক্তব্যে স্বাস্থ্যপ্রতিমন্ত্রী শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই টিকাদান কর্মসূচির গুরুত্ব
তুলে ধরেন এবং অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয়
নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
অধ্যাপক ড. প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান
নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের সচিব মো.
শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম
খান।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হামের প্রকোপ দেখা দেওয়ায়
সরকার জরুরি ভিত্তিতে এই বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে
পর্যায়ক্রমে এই ক্যাম্পেইন পরিচালিত হবে যাতে কোনো শিশু এই টিকার আওতা থেকে বাদ না
পড়ে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সংক্রামক এই ব্যাধি প্রতিরোধে
সময়মতো টিকা দানই সবচেয়ে কার্যকর উপায়।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন