সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রাজধানীতে শুরু হলো পরীক্ষামূলক অনলাইন ক্লাস

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১১:৪৮ এএম

রাজধানীতে শুরু হলো পরীক্ষামূলক অনলাইন ক্লাস

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা এবং শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় অভ্যস্ত করতে রাজধানীর নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ৯টায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভার্চুয়াল শ্রেণি-কার্যক্রমের মাধ্যমে এই বিশেষ পাইলট প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নতুন একটি রুটিন নির্ধারণ করা হয়েছে। এখন থেকে সপ্তাহে:

  • সশরীরে ক্লাস (অফলাইন): শনিবার, সোমবার ও বুধবার।
  • ভার্চুয়াল ক্লাস (অনলাইন): রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।

গত ৯ এপ্রিল এক সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, শিক্ষার্থীদের ডিজিটাল অ্যাডুকেশনের প্রতি আগ্রহী ও মোটিভেটেড করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। রাজধানীর এই পাইলট প্রকল্পটি সফল হলে পর্যায়ক্রমে তা সারাদেশে কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের।

আজকের অনলাইন ক্লাসে দেখা গেছে, শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শ্রেণিকক্ষ থেকেই ভার্চুয়ালি পাঠদান পরিচালনা করছেন। অন্যদিকে, শিক্ষার্থীরা নিজ বাড়িতে অবস্থান করে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লাসে অংশ নিচ্ছেন। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে কলেজ শাখায় এই কার্যক্রম শুরু হলেও দ্রুতই স্কুল শাখায় তা চালু করা হবে।

জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসসূচিতে পরিবর্তনের পর এবার শিক্ষা খাতেও একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে সরকার। গত ৮ এপ্রিল অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে এই পরীক্ষামূলক কার্যক্রম শুরু হলো। মূলত সরকারি এই পদক্ষেপকে শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন এবং বৈশ্বিক সংকটে সাশ্রয়ী হওয়ার একটি বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ১২ এপ্রিল ২০২৬

রাজধানীতে শুরু হলো পরীক্ষামূলক অনলাইন ক্লাস

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত