প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। আজ রবিবার (১২ এপ্রিল) বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের পঞ্চম তলায় স্পিকারের কক্ষে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ নবনির্বাচিত
দুই সদস্যকে শপথ বাক্য পাঠ করান। তারা হলেন:
শপথ গ্রহণ শেষে দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী
শপথ বইয়ে স্বাক্ষর করেন এবং স্পিকারের সঙ্গে করমর্দন করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও উপস্থিত
ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ
নূরুল ইসলাম মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ
অপু এবং সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ
নির্বাচনে ২৯৯টি আসনে ভোট হলেও কারিগরি ও আইনি কারণে সব প্রার্থীর শপথ সম্ভব হয়নি।
এর মধ্যে:
গত ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়
এবং গতকাল নির্বাচন কমিশন বিজয়ী সদস্যদের গেজেট প্রকাশ করে।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি ২৯৭ জন সংসদ সদস্য
শপথ নিয়েছিলেন। সেই সময় স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় শপথ বাক্য পাঠ করিয়েছিলেন
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আজকের দুই জনসহ এখন পর্যন্ত মোট ২৯৮
জন সংসদ সদস্য শপথ নিলেন। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল গণনা শেষ হলেও আদালতের
নির্দেশনার কারণে এখনো ঘোষণা করা হয়নি। মামলার নিষ্পত্তি শেষে ওই দুই আসনের ফলাফল ঘোষণা
করা হবে।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন