সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

৫ লাখ শিশুর সুরক্ষায় ডিএনসিসির ৫৯৯ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান শুরু

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পিএম

৫ লাখ শিশুর সুরক্ষায় ডিএনসিসির ৫৯৯ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান শুরু

শিশুদের প্রাণঘাতী হাম রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১০টি অঞ্চলে শুরু হয়েছে জরুরি টিকাদান ক্যাম্পেইন।

রবিবার রাজধানীর কড়াইল এলাকায় এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী ১১ মে পর্যন্ত চলমান এই কার্যক্রমের মাধ্যমে ডিএনসিসি এলাকায় প্রায় লাখ শিশুকে প্রতিষেধক দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৫৪টি স্থায়ী এবং ৫০২টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ৫৯৯টি কেন্দ্রে এই সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া চাকরিজীবী মা-বাবাদের সুবিধার্থে ৩৫টি সান্ধ্যকালীন কেন্দ্র ৮টি ফ্রাইডে সেন্টারের ব্যবস্থা রাখা হয়েছে।

টিকাদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম মুহিত শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “ মাস থেকে বছর বয়সী প্রত্যেক শিশুকে অবশ্যই এই টিকা দিতে হবে। প্রথমে দেশের ১৭টি উপজেলায় এবং পরে ৪টি সিটি করপোরেশনে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২০ তারিখ থেকে সারাদেশে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে।

এ সময় তিনি সকল অভিভাবককে সময়মতো কেন্দ্রে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, “মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালকে একটি জেনারেল হাসপাতালে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে, যাতে বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে নগরবাসীকে আরও উন্নত স্বাস্থ্যসেবা দেওয়া যায়।

ক্যাম্পেইন সফল করতে ৫৯৪ জন টিকাদানকর্মী, ৬৫০ জন স্বেচ্ছাসেবক এবং ২০৩ জন সুপারভাইজার নিরলসভাবে কাজ করছেন বলে তিনি উল্লেখ করেন।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিসেফ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, একটি শিশুও যেন এই টিকার আওতা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। সংশ্লিষ্ট সকল অভিভাবককে দ্রুততম সময়ের মধ্যে তাদের শিশুদের নিয়ে নিকটস্থ কেন্দ্রে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ১২ এপ্রিল ২০২৬

৫ লাখ শিশুর সুরক্ষায় ডিএনসিসির ৫৯৯ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান শুরু

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত