সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

লেবাননে বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পিএম

লেবাননে বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ফরিদপুরের নগরকান্দায় শনিবার সন্ধ্যায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। ছবি : সংবাদ

লেবাননে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ও আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় সচেষ্ট রয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে নিজ বাসভবনে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

লেবাননে চলমান যুদ্ধাবস্থায় প্রাণ হারানো বাংলাদেশি নারী দীপালি খাতুনের বিষয়ে দুঃখ প্রকাশ করে শামা ওবায়েদ বলেন, ‘গত দুদিন আগে ইসরায়েলি হামলায় ফরিদপুরের চরভদ্রাসনের মেয়ে দীপালি খাতুন নিহত হয়েছেন। এটি অত্যন্ত বেদনাদায়ক। ইতিমধ্যে তার পরিবারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগাযোগ করা হয়েছে। বর্তমানে লেবাননে যুদ্ধ চলায় ফ্লাইট চলাচল স্বাভাবিক নেই, ফলে মরদেহ এখনই আনা সম্ভব হচ্ছে না। তবে দ্রুততম সময়ে তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে লেবানন মিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।’

প্রতিমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘যারা নিরাপত্তার অভাবে দেশে ফিরতে চাইছেন, তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে বিমানের চার্টার্ড ফ্লাইটে অনেক বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, এখন পর্যন্ত নারীসহ মোট ৮ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।’

যুদ্ধাবস্থার কারণে কর্মহীন হয়ে দেশে ফিরে আসা প্রবাসীদের বিষয়ে শামা ওবায়েদ বলেন, ‘আমাদের রেমিট্যান্স যোদ্ধারা যারা চাকরি হারিয়ে শূন্য হাতে ফিরেছেন, সরকার তাদের পাশে থাকবে। তারা যেন পুনরায় কোনো কর্মসংস্থানে যুক্ত হতে পারেন, সে জন্য প্রয়োজনীয় পুনর্বাসন ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং স্থানীয় বিএনপি নেতাদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজয় করের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান প্রমুখ।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ১২ এপ্রিল ২০২৬

লেবাননে বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত